ময়মনসিংহ ৯ (নান্দাইল) আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী আশিকিন আলম রাজন

 

বোরহান জেনিফ নান্দাইল প্রতিনিধিঃ
গণ অভ্যুত্থান থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ময়মনসিংহ বিভাগের এনসিপি সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম রাজন ময়মনসিংহ ৯ নান্দাইল আসনে মনোয়ন প্রত্যাশী।

আগামী নির্বাচন নিয়ে জানতে চাইলে তিনি বলেন দেশের মানুষ  একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে। তিনি আরো বলেন, “৫ আগস্টের গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের সূচনা হয়েছে। ন‍্যায় ও ইনসাফের বাংলাদেশ গঠনে আমরা বদ্ধপরিকর।

নান্দাইল সেবা করার লক্ষ্যে তিনি বলেন, আবাসন, শিক্ষা ও তরুণদের সুযোগ সৃষ্টি নিয়ে কাজ করতে চাই।  সহানুভূতি, সততা এবং কার্যকর নেতৃত্ব আমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখায়।

শেয়ার করুনঃ