ময়মনসিংহ -৯ নান্দাইল আসনে ব্যাপক আলোচনায় বিএনপি’র হেভিওয়েট প্রার্থী নাসের খান চৌধুরী

 

বোরহান নান্দাইল প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে ময়মনসিংহ -৯( নান্দাইল) আসনে।এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নান্দাইলের জনগণের কাছে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা প্রভাবশালী বিএনপি সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সফল সভাপতি নাসের খান চৌধুরী। তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন অগ্রযাত্রা সফল করতে তিনি ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চাওয়ায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ময়মনসিংহ -৯নান্দাইল আসনের নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়ন প্রার্থীরা ইতিমধ্যেই মাঠে চষে বেড়াচ্ছেন।শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত জনসংযোগ, গণসংযোগ এবং দলের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রার্থীরা নিজেদের প্রচারণা চালাচ্ছেন।চায়ের দোকান থেকে সামাজিক আড্ডাস্থলগুলোতে এই বিষয়ে আলোচনা তুঙ্গে। এসব আলোচনার মধ্যে সবচেয়ে বেশি মনোযোগ কাড়ছে নান্দাইল উপজেলার বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর।

নাসের খান চৌধুরী ময়মনসিংহ উত্তর জেলা প্রভাবশালী বিএনপি সদস্য।স্থানীয় বিএনপির দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।তিনি দীর্ঘদিন ধরে এলাকার জনকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।রাজনৈতিক, পারিবারিক এবং সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্রে তার সুপরিচিতি রয়েছে। স্থানীয়রা বলেন, তিনি সততা,পরিশ্রম এবং ন্যায়নিষ্ঠার প্রতীক হিসেবে পরিচিত।তার কর্মকাণ্ডে নান্দাইল উপজেলার বিএনপির মধ্যে তিনি জনপ্রিয় নেতৃত্ব।

তিনি বিভিন্ন সময়ে জেলা ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।দলের প্রতিষ্ঠাকালীন সময়ে দায়িত্বশীল ভূমিকা পালনের কারণে নাসের খান চৌধুরী দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিসরে সুসংগঠিত ক্যারিয়ার গড়ে তুলেছেন। দলের দুঃসময়ে তার নেতৃত্ব দলের কর্মীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা যোগ করেছে।তিনি শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয় সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণের জন্যও পরিচিত।বিশেষ করে গত সতেরো বছর ধরে আওয়ামী বিরোধী আন্দোলন,করোনা মহামারি এবং শীতবস্ত্র, ঈদ বস্ত্র, ইফতার সামগ্রী, নগদ অর্থসহ মানবিক ও উন্নয়নমূলক কাজ করেছেন।তিনি ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শ ধারণ করেছেন।

নাসের খান চৌধুরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাহসিকতার কথা তুলে ধরেন।তিনি বলেন, “দেশনেত্রী কখনও প্রতিকূল পরিস্থিতিতেও আপোষ করেননি।জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে জেল খেটেছেন, তবুও আপোষ করেননি।দেশের জনগণের ভরসার জায়গা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া।দলের দুঃসময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত রেখেছেন।তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ে তুলবেন।” আমি জাতীয়তাবাদী পরিবারের সন্তান হিসেবে পুরো জীবন ধরে দলের জন্য কাজ করে যাব।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে নাসের খান চৌধুরী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয় জনগণের বিপুল ভোটে নির্বাচনে বিজয়ী হতে পারি তাহলে ইনশাআল্লাহ আমি নান্দাইল-৯ আসনটিতে রাস্তা ঘাট, মসজিদ, স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্প কাজ করে যাবো, শিক্ষা,সংস্কৃতি ও ক্রীড়া কার্যক্রমসহ এলাকার যুব ও শিক্ষিত সমাজকে দেশের বিভিন্ন স্তরে কাজে লাগিয়ে এলাকার জীবনমান উন্নয়নে নিয়োজিত থাকব।এছাড়া নান্দাইল উপজেলাকে মাদক,সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করে নান্দাইলকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

স্থানীয়রা বলেন,নাসের খান চৌধুরী দীর্ঘদিন ধরে নান্দাইল মানুষের জন্য কাজ করে আসছেন। তিনি পারিবারিক ও রাজনৈতিক অভিজ্ঞতা মিলিয়ে একটি সুসংগঠিত ক্যারিয়ার গড়ে তুলেছেন।এলাকার উন্নয়ন এবং যুবসমাজের কল্যাণে তার পরিকল্পনা বাস্তবায়নযোগ্য ও কার্যকর হবে।তার এই প্রার্থীতা ভোটারদের মধ্যে উৎসাহ তৈরি করেছে এবং নির্বাচনে তাঁর প্রভাব নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে।নান্দাইলের আসনের জনগণ তার ওপর আস্থা রেখে নির্বাচন প্রতিযোগিতায় তাকে নির্বাচিত করবে এবং এলাকার সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবেন।

শেয়ার করুনঃ