জামালপুর-১ আসনে বিপুল ভোটে এম রশিদুজ্জামান মিল্লাতের ঐতিহাসিক জয়

মোঃ রিফাত আলী
( দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত ৭৫ হাজার ৭৮৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হক সাঈদী। তিনি পেয়েছেন ৯৬ হাজার ৭৮৩ ভোট।
বৃহস্পতিবার রাতে বকশীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল হাই এবং দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুরাদ হোসেন বেসরকারিভাবে এম রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী, বিজয়ী প্রার্থী বকশীগঞ্জ উপজেলা থেকে ৫৯ হাজার ৩৭৯ ভোট এবং দেওয়ানগঞ্জ উপজেলা থেকে ১ লাখ ১৩ হাজার ১৮৯ ভোট পেয়ে মোট ১ লাখ ৭২ হাজার ৫৬৮ ভোট অর্জন করেন। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী বকশীগঞ্জ উপজেলা থেকে ৫৫ হাজার ৪৭৮ ভোট এবং দেওয়ানগঞ্জ উপজেলা থেকে ৪১ হাজার ৩০৫ ভোট পেয়ে মোট ৯৬ হাজার ৭৮৩ ভোট লাভ করেন।
২০২৬ সালের ১৫ জানুয়ারি প্রকাশিত বাংলাদেশ গেজেট অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৮ হাজার ৮৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ১০৪ জন, নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৭৬৯ জন এবং হিজড়া ভোটার ২ জন।
বিজয়ী হওয়ার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জবাসীর কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে ভালোবাসেন—এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এই বিজয় একা আমার নয়, এটি এলাকার সর্বস্তরের মানুষের।

শেয়ার করুনঃ