খাগড়া-মধ্যদূর্গাপুর যুব ক্লাবের দ্বি-বার্ষীক নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত

 

সাইফুল ওয়াদুদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
আজ খাগড়া-মধ্যদূর্গাপুর যুব ক্লাবের নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন এর উদ্বোধনীতে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন। নওগাঁ জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর রহমান খান (লালু)। নওগাঁ পৌরসভার তিন নং ওয়ার্ডের সভাপতি মোঃ আসাদ আলী মন্ডল। জানা গেছে, খাগড়া-মধ্যদূর্গাপুর যুব ক্লাব প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে এই এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড পালন করে আসছে। সংগঠনের নিজস্ব সদস্য ছাড়াও গরীব দরিদ্রের কন্যাদায়ে সহযোগীতা, চিকিৎসা সহযোগীতার পাশাপাশি বিভিন্ন সময়ে খেলাধুলা পরিচালনা করে থাকে। বর্তমানে এই সামাজিক ও স্থানীয় সংগঠনটির সদস্য সংখ্যা মোট তিনশত দুই জন। প্রত্যেক ভোটার সর্বমোট পাঁচটি ব্যালট পেপারের মাধ্যমে সর্বোচ্চ ০৫ জনকে তার মুল্যবান ভোট প্রদান করতে পারবেন। সভাপতি পদে ০২ জন, সহ-সভাপতি পদে ০২ জন, সাধারণ সম্পাদক পদে ০২ জন, ক্যাশিয়ার পদে ০২ জন ও কার্যকরী সদস্য পদে ০৫ জন সবমিলেয়ে মোট ১৩ জন প্রার্থী রয়েছেন। উল্লেখ্য সহ সাধারণ-সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় মুনমুন ইতিমধ্যেই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

ভোট সকাল নয়টায় আরম্ভ হয়ে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
সুষ্ঠু ও সুন্দর আমেজপৃর্ণ আনন্দঘন পরিবেশে অনূষ্ঠিত হয়।
ভোট গণণা চলছে। সংগঠনের সদস্যরা মনে করেন সঠিকভাবে ফলাফল ঘোষণা হবে আমরা আশাবাদী। যারা জনপ্রিয় তারাই বিজয়ী হবেন বলে মনে করেন এলাকার সাধারণ মানুষ।

শেয়ার করুনঃ