ব্যর্থপ্রেম ‎ ‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎           ব্যর্থপ্রেম
‎     শামীমা আক্তার

‎ যখন খুশি আঁকি তোরে
‎    হৃদ কম্পাসে প্রিয়া,
‎দূর থেকে রোজ দেখি যেমন
‎      মনের চক্ষু দিয়া।

‎আমার চেয়ে তোর খুশি’টার
‎     মূল্য দিতে- সেদিন,
‎ বুজলাম প্রিয় তোরে ভোলা
‎      কত যে তা কঠিন।

‎ওই ঠোঁটে’তে ছুঁইয়ে নিলি
‎   কোন্ সে ঠোঁটের চুমি?
‎চোখের জলে ভিজিয়ে মোর
‎      বুকের উষ্ণ ভূমি।

‎ তোর বুকের ওই সুখ তরঙ্গ
‎     কল কলাইয়া- চলে,
‎তাই দেখে মোর নাম লেখালাম
‎       ব্যর্থ প্রেমের দলে।

‎সুখ বসন্তের কোকিল হইয়া
‎      বসলি আম্র শাখে,
‎ কি সুখ পেলি জল গড়িয়ে
‎      নয়ন নদীর- বাঁকে?

শেয়ার করুনঃ