মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
৬৫ সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা একাংশ) আসন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলীকে নিয়ে চলেছে ব্যাপক আলোচনা। গ্রাম থেকে হাট-বাজার,চায়ের দোকান থেকে সামাজিক আড্ডা-সবখানেই মানুষের মুখে মুখে চলেছে সাবেক জাতীয় সংসদ সদস্য ও বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলীর আলোচনা। অদ্য উল্লাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনের পূর্বে নির্বাচনী মাঠ পরিদর্শনকালীন সময়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,দীর্ঘদিন ধরে এই এলাকায় সক্রিয় রাজনৈতিক ভূমিকা,সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে এম আকবর আলীর প্রতি জনগণের আগ্রহ ও প্রত্যাশা বেড়েছে। এতে অনেকেই বলেছেন, এই আসনে যেই আসুক না কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলীর বিকল্প অন্য কেউ নেই। উল্লাপাড়াতে বিগত দিনে যখন এম আকবর আলী সাহেব সংসদ সদস্য ছিলেন তখন এই উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ব্যাপক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এই আসনে আবার ও এম আকবর আলী সাহেব কে প্রার্থী করা হয়েছে। সুতরাং,এম আকবর আলী সাহেবের বিকল্প কেউ নেই বলে আমরা বলতে পারি। এই সময়ে তারা আরো বলেছেন এম আকবর আলী সাহেব নিঃসন্দেহে একজন ভালো লোক,শিক্ষিত লোক এই উল্লাপাড়াতে এম আকবর আলী সাহেবের হাতে শুধু শিক্ষা ক্ষাতের শিক্ষা প্রতিষ্ঠান নয় বিভিন্ন বিষয়ে ব্যাপক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।`এই সময়ে আরো বলেছেন,তিনি এলাকার বাস্তব সমস্যা সম্পর্কে অবগত এবং মানুষের কথা মনোযোগ সহকারে শ্রবন করেন এবং তা বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন,সামনে আমরা ভোট দিয়ে বিজয় করবো ইনশাআল্লাহ সামনের দিনে ও আমরা ব্যাপক উন্নয়নের ছোয়া পাবো বলে আমরা এই আশাবাদী। উল্লাপাড়া ও সলঙ্গা এলাকার বিভিন্ন স্থানে ইতোমধ্যে ভোটারদের মধ্যে তাকে ঘিরে ইতিবাচক এক রমরমা আলোচনা শুরু হয়েছে। তরুণ ভোটারদের পাশাপাশি প্রবীণদের মধ্যেও তাকে নিয়ে কৌতূহল ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৫ সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এম আকবর আলীর নাম আলোচনার শীর্ষে থাকাটা দলটির জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। এই দিকে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে,ততই বাড়ছে রাজনৈতিক তৎপরতা। সব-মিলিয়ে সিরাজগঞ্জ-৪ আসনে এম আকবর আলীকে নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে। এই সময়ে স্থানীয়দের কাছে গণ ভোট বিষয়ে জানতে চাইলে তারা বলেছেন,আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি কে ভালোবাসি সুতরাং,দলের চেয়ারম্যান তথা আমাদের এই আসনের প্রার্থী জনাব এম আকবর আলী সাহেব যেই দিকনির্দেশনা প্রদান করবেন আমরা সেই দিকনির্দেশনা মেনে চলবো তথা ভোট কেন্দ্র গিয়ে ভোট প্রদান করবো। এই বিষয়ে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এম আকবর আলীর সাথে কথা হলে তিনি জানিয়েছে,ইনশাআল্লাহ (উল্লাপাড়া-সলঙ্গা একাংশ) আসনের সকল ইউনিয়নে প্রচার-প্রচারণার কাজে সাধারণ মানুষ তথা ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি।