হাবিবুর রহমানের মৃত্যুতে মাসুদ হাসান তুহিনের শোক

 

নওগাঁ প্রতিনিধি:
জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ হাসান তুহিন এক শোক বার্তায় হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় তিনি বলেন, “হাবিবুর রহমান ছিলেন আমার বন্ধু, রাজনৈতিক সহকর্মী এবং দলের একজন নিবেদিত প্রাণ কর্মী। তার মতো মানুষের অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি দল ও সমাজের প্রতি যে অবদান রেখে গেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন হাবিবুর রহমানের রুহের মাগফেরাত দান করেন।

শেয়ার করুনঃ