মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সরকারি আকবর আলী কলেজ মাঠে সোমবার ৯ ফেব্রুয়ারী বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ৬৫-সিরাজগঞ্জ ৪ (উল্লাপাড়া-সলঙ্গা) একাংশ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের জাতীয় সংসদ সদস্য প্রার্থী এম আকবর আলীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছিলো। এতে ধানের শীষের মনোনীত প্রার্থী এম আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সংগত কারণে উপস্থিত হতে পারেননি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ সৈয়দ শাহিন শওকত বক্তব্যে বলেছেন,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভাগাভাগি করে দেশ পরিচালনার প্রস্তাব করেছিলেন। কিন্তু তারেক রহমান তাতে সম্মত হননি। তার কারণ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিন বার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করেছেন। বিএনপির রাষ্ট্র পরিচালনার সক্ষমতা রয়েছে। তাই ভাগাভাগি করে রাষ্ট্র পরিচালনার কোন সুযোগ বিএনপির কাছে নেই। বিএনপি নির্বাচিত হলে এককভাবে সরকার গঠন করবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ৬৫ সিরাজগঞ্জ ৪ (উল্লাপাড়া-সলঙ্গা) একাংশ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন এ্যাডভোকেট সিমকী ইমাম খান বলেছেন,এই আসন তথা ৬৫ সিরাজগঞ্জ ৪ (উল্লাপাড়া-সলঙ্গা) একাংশ আসনে এম আকবর আলী কে ধানের শীষ প্রতীকে আমরা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবো। নিঃসন্দেহে এম আকবর আলী একজন ভালো লোক। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ তথা উল্লাপাড়ায় এম আকবর আলীর অবদানের শেষ নেই। সামনে ইনশাল্লাহ আমরা ভোট দিয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী এম আকবর আলীকে বিজয় করব তিনিও আমাদের জন্য কাজ করে যাবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছিলেন পুলিশ সংস্কারের সাবেক ডিআইজি খান সাইদ হাসান জ্যোতি। এতে আরো উপস্থিত ছিলেন একজন শিক্ষা অনুরাগী মিসেস লায়ন মোমেনা আলী,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওসার আহম্মেদ রনি,উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, শফিউল মোমেন শফি ও জাহিদুল ইসলাম মিষ্টার সহ আরো অনেকে। এই সময়ে সিরাজগঞ্জের (উল্লাপাড়া-সলঙ্গা) একাংশ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী এম আকবর আলীর শেষ নির্বাচনী জনসভায় তার ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে জয়ী করার আহবান জানিয়েন উপস্থিত জনতাকে। তিনি আরো বলেছেন,এটাই আমার শেষ নির্বাচন। জীবনে আর হয়তো নির্বাচন করতে পারব না। আমি এই আসনে দুই বার বিএনপি দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন করেছি। আমার নিজের আর চাওয়া পাওয়ার কিছুই নেই। নির্বাচিত হলে আমি নিঃস্বার্থভাবে উল্লাপাড়াবাসীর সেবা করতে চাই।