রাজশাহীতে র‍্যাবের সাঁড়াশি অভিযান ২৪টি ককটেল ও বিপুল অস্ত্র উদ্ধার


মোঃ রবিউল ইসলাম মিনাল রাজশাহী প্রতিনিধি|
১০ ফেব্রুয়ারি ২০২৬
​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা নসাৎ করে দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। পৃথক দুটি অভিযানে ২৪টি তাজা ককটেল এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

​প্রথম অভিযান উত্তর ফায়ার সার্ভিস এলাকা
​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৩:০৫ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালায় সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি দল। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার করা হয়। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক ককটেলগুলো জব্দ করা হয়েছে।
পরে ​দ্বিতীয় অভিযান পুঠিয়া বানেশ্বর এলাকা
​একই রাতে পৃথক আরেকটি অভিযানে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে র‍্যাব। উদ্ধারকৃত ৪০টি অস্ত্রের তালিকায় রয়েছে:​রামদা: ০৪টি ​হাসুয়া: ০৫টি
​ছুরি: ০৫টি ​কুঠার সদৃশ টাঙ্গি: ১৮টি ​হাতলযুক্ত হ্যামার: ০২টি ​নাশকতার আশঙ্কা
​র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক ধারণা করা হচ্ছে—আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বাধাগ্রস্ত করতে কিংবা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এই ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করা হয়েছিল।
​র‍্যাব প্রতিষ্ঠার পর থেকেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে। সন্ত্রাসী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। র‍্যাব-৫ প্রতিনিধি।
​উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের লক্ষে অভিযান জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

শেয়ার করুনঃ