মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উন্নয়নের কারিগর,শিক্ষানগরীর রুপকার,শান্তি নগরী গড়ে তোলার সপ্নদ্রষ্টা,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির অন্যতম সদস্য,সাবেক জাতীয় সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী,এম আকবর আলী শুধু একজন রাজনীতিবিদই নন, তিনি একজন সমাজসেবক,উন্নয়নকর্মী ও সংগঠক হিসেবেই অধিক পরিচিত। উল্লাপাড়া উপজেলায় দলমত নির্বিশেষে আপামর জনসাধারণের একজন জনপ্রিয় নেতা ও প্রিয় ব্যক্তিত্ব। আপামর জনসাধারণের ভালবাসা ও আস্থার জায়গায় এখনও কেউ তাঁর সমকক্ষ হয়ে উঠতে পারেনি। উল্লাপাড়ায় তাঁর আগমনে নেতা-কর্মী ও জনসাধারণের ঢল নেমে আসে। এতে বুঝা যায় উল্লাপাড়ায় বিএনপির রাজনীতিতে তাঁর বিকল্প এখনও তৈরী হয়নি। একাধিক মাঠ জরিপে তাঁর জনপ্রিয়তাই তাঁকে আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কান্ডারী হয়ে ছুটে যাচ্ছেন উপজেলার এ প্রান্ত থেকে অন্যপ্রান্তে। ইচ্ছা শক্তি, মনোবল ও মানুষের ভালোবাসায় বয়স কোন বাধা হতে পারেনি এই প্রবীণ রাজনীতিবিদের। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সফল রাজনীতিবিদ হিসেবে ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এ সময় কোন অনিয়ম ও দুর্নীতি তাঁকে স্পর্শ করতে পারেনি। এজন্য উল্লাপাড়া উপজেলার আপামর জনসাধারণের কাছে তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে খ্যাতি লাভ করেছেন। একজন শিক্ষানুরাগী হিসেবে, উপজেলার জনসাধারণ কে আলোকিত সুশিক্ষিত সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উল্লাপাড়ায় বেশ কিছু স্বনামধন্য স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন। যার মধ্যে উল্লেখযোগ্য উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ও উল্লাপাড়া বিজ্ঞান কলেজ। এছাড়াও উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল ও বড়হর স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা সহ উপজেলায় অসংখ্য স্কুল-কলেজ ও মাদ্রাসার ভবন নির্মাণ ও সংস্কার করে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ সরবরাহ করেছেন। এম আকবর আলী উল্লাপাড়া উপজেলায় যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন করেছিলেন। উপজেলার সাথে বিভিন্ন ইউনিয়নের যোগাযোগের জন্য রাস্তা নির্মাণ, পুনঃনির্মাণ ও পাকাকরণ সহ নদী ও খালের উপর অসংখ্য ব্রিজ কালভার্ট নির্মাণ ও পুন:নির্মাণে অগ্রণী ভূমিকা পালণ করেছেন। অবকাঠামো উন্নয়নে, উপজেলায় ৮ টি ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন নির্মাণ,শিক্ষক প্রশিক্ষন ট্রেনিং সেন্টার নির্মাণ ও ৭ টি আদর্শ গ্রাম নির্মাণ করেছেন। স্বাস্থ্য ও সেবা খাত উন্নয়নে তাঁর উল্লেখযোগ্য ভূমিকার মধ্যে, উল্লাপাড়া শহরে ২০ শয্যা হাসপাতাল স্থাপন, যাহা পরবর্তীতে ৩০ শয্যায় উন্নতি করা। উল্লাপাড়া ইউনিয়ন শহরকে পৌরসভায় উন্নতি করা, উল্লাপাড়া পৌর শহরে গ্যাস সরবরাহ করা, উপজেলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ সহ উপজেলার ১৪১ টি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করতে পারলে, উল্লাপাড়া উপজেলায় বেশ কিছু উন্নয়নের রূপরেখা ইতিমধ্যেই বিভিন্ন জনসভায় তুলে ধরেছেন। তাঁর দেওয়া প্রতিশ্রুতির মধ্য উল্লেখযোগ্য হল, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ কে বিশ্ববিদ্যালয় কলেজে উন্নতি করা,উল্লাপাড়ায় একটি নার্স ইন্সটিটিউট স্থাপন,একটি কারিগরি ইন্সটিটিউট স্থাপন, উপজেলার ১৪ টি ইউনিয়নে প্রয়োজনীয় সংখ্যক কলেজ প্রতিষ্ঠা করা। এছাড়াও যোগাযোগ,স্বাস্থ্য,কৃষি ও বিভিন্ন সেবা মূলক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এম আকবর আলীর আরও একটি বড় চ্যালেঞ্জ প্রতিশ্রুতি হল, উল্লাপাড়া উপজেলা থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করে, একটি সুখী সমৃদ্ধ ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তোলা। তাঁর দেওয়া এই প্রতিশ্রুতি গুলো ইতিমধ্যেই জনসাধারণের কাছে বেশ প্রশংসিত হয়েছে। এম আকবর আলী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে নিজেকে ও তাঁর দলকে বিজয়ী করে কিভাবে জনকল্যায়ণমূলক কাজ করা যায়, তার জন্য একাধারে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। উল্লাপাড়ায় উন্নয়নের ধারক বাহক হিসেবে এম আকবর আলীকেই আস্থার প্রতিক হিসেবে জনগণ বেছে নিবেন। কারন তাঁর দেওয়া প্রতিশ্রুতির উপর জনগণের অগাধ আস্থা ও বিশ্বাস রয়েছে। স্থানীয় মানুষের বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণের ধারাবাহিকতা বজায় রাখতে এম আকবর আলীই হবেন তাদের প্রথম পছন্দ।