মাটি মামুন রংপুর।
পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত এক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি। ঘটনাটি ঘটে ৩১ আগস্ট ২০২৫,রবিবার দিবাগত রাত ৯ টা ৩০ মিনিটের দিকে দিনাজপুর জেলার ফতেজংপুর ইউনিয়নের বড় হাশিমপুর সরকার পাড়া নামক এলাকায়। ভুক্তভোগী ও হাসপাতাল সূত্রে জানা যায়-দিনাজপুর জেলার চিরিরবন্দর থানা ধিন ৩ নং ফতেজংপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বড় হাশিমপুর সরকার পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা মৃত্যু আব্দুল জলিল এর পুত্র আজিজুল হক ( ৪৫ )। এর সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক ও রাজনৈতিক দ্বন্দ্ব চলছে অত্রএলাকার ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ,ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু সাথে। এরই ধারাবাহিকতায় ভুক্তভোগী আজিজুল হক বাদী হয়ে চিরিরবন্দর থানায়। ১। মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে আবু ডাকাত (৪৮)। পিতা-মৃত মোহাম্মদ আলী ওরফে বাইশালু।
২। মোঃ আকতার হোসেন (৪৭)। পিতা-মৃত বদিউজ্জামান। ৩। মোছাঃ মোমিনা বেগম (৪৮)। স্বামী-আবু বক্কর সিদ্দিক ওরফে আবু,ডাকাত।
৪। মোছাঃ চায়না বেগম (৪৫)। স্বামী-আকতার হোসেন সহ আরও অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভুক্তভোগীকে হুমকি দিতে থাকেন রাজু আহমেদ ও তার বাহিনী। ঘটনার দিন ৩১ আগস্ট ২০২৫,রবিবার দিবাগত রাত ৯ টা ৩০
দিকে ভুক্তভোগী আজিজুল হক ও তার ছোট ভাই হান্নান শাহ্ হিরা সহ মোটরসাইকেল যোগে তার বসত বাড়ি যাওয়ার পথে ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু হুকুমে। ১- আবুবকর সিদ্দিক( আবু ডাকাত) ২- আক্তার হোসেন সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন অত্রএলাকার মুন্সিপাড়া জাকারিয়ার বসত বাড়ির পার্শে রাস্তায় হাতে লাঠি সোঠা লোহার রড ছুরি সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় তাদের ওপর। এসময় তাদের চিৎকার চেঁচামেচি শুনে পথযাত্রী ও স্থানীয়রা এগিয়ে আসলে তারা ঘটনা স্থান ত্যাগ করে। এসময় আজিজুল হক কে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান কার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের ১৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসা ধিন অবস্থা আছেন।