নইমুল ইসলাম নায়ুম,
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পূজা মন্ডপ পরিদর্শন করেন রংপুর বিভাগের পুলিশের ডিআইজি আমিনুল ইসলাম।
আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কেন্দ্রীয় পূজা মন্ডপ ও আধারদিঘী পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আইন শৃংখলা পরিস্থিতি পর্যবেক্ষন করেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বালিয়াডাঙ্গীসহ রংপুর বিভাগে কোন অপ্রীতিকর ঘটনার খোজ পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় কোন উৎকানিমূলক বক্তব্য কারো সামনে চলে আসে সাথে সাথে ৯৯৯ বা নিকটস্থ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহবান জানান। যারা পোস্ট দাতা সম্প্রতি বিনষ্ট করছে তাদের আমরা স্বল্পতম সময়ে আইনের আওতায় নিয়ে আসব।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম, রাণীশংকৈল এএসপি (সার্কেল) স্নেহাশীষ রায়, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ দরুল হুদা, রাজনৈতিক বিএনপি ও জামায়াত ও স্থানীয় প্রিন্ট ও ইলেক্টট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।