সংসদীয় ২৫ কুড়িগ্রাম-১ আসনকে বিভক্ত করে ২ টি আসনের দাবীতে প্রধান নির্বাচন কমিশনে

স্মারকলিপি জমা দিয়েছে এলাকাবাসী ও বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ(BBMP)

২৫ কুড়িগ্রাম-১ আসন( নাগেশ্বরী পৌরসভা, নাগেশ্বরী উপজেলা, ভুরুঙ্গামারী উপজেলা ও কঁচাকাটা থানা) কে বিভক্ত করে ২ টি আসনের দাবী জানিয়েছেন এলাকাবাসী ও বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ(BBMP)।এলাকাবাসী জানান বৃহত্তর আয়তনের প্রায় ৬ লাখ ৩১ হাজার জনবহুল এলাকায় সংসদীয় একটি আসন থাকায় সরকারি বেসরকারি সকল সেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হয়ে আসছে এলাকার সর্বসাধারণ। বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি – আতিকুর রহমান রাজা জানান পিছিয়ে পরা অনুন্যত ২৫ কুড়িগ্রাম ১ আসনে কে বিভক্ত করে নাগেশ্বরী পৌরসভা ও নাগেশ্বরী উপজেলাকে নিয়ে ২৫ কুড়িগ্রাম-১ আসন এবং ভুরুঙ্গামারী উপজেলা ও কঁচাকাটা থানাকে নিয়ে ২৫ কুড়িগ্রাম-৫ আসন করলে এই বৃহৎ জনবহুল এলাকার মানুষজন ২ টি সাংসদ সদস্য পাবে এর ফলে সরকারী বরদ্দ দ্বীগুন হবে যার ফলশ্রুতিতে অবহেলিত নদী ভাঙ্গন কবলিত নাগেশ্বরী ভুরুঙ্গামারী ও কঁচাকাটার দারিদ্র অসহায় মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানো সম্ভব হবে। তাই উক্ত কুড়িগ্রাম ১ আসনকে বিভক্ত করে ২ টি আসন করার জন্য প্রধান নির্বাচন কমিশনারের প্রতি জোর দাবী জানান।

শেয়ার করুনঃ