৯০টি ভোটকেন্দ্রে প্রশাসনের কঠোর নজরদারি, বিশৃঙ্খলা প্রতিহতের হুঁশিয়ারি

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পীরগাছা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক।
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে কোনো প্রকার দুষ্কৃতী কার্যক্রম বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ইউএনও আরও জানান, পীরগাছা উপজেলার ৯০টি ভোটকেন্দ্রে ইতোমধ্যে প্রশাসনিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে।
এ সময় স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, রাসেল মিয়া, রবি ও আব্দুল মোহাম্মদ আব্দুল মতিন মিয়া।
প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুনঃ