বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ২০শে সেপ্টেম্বর রোজঃ-শনিবার সকাল ১১ঘটিকায় ভাড়াউড়া চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ইউনেস্কো, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ও ইয়ুথ ফর পলিসির সহযোগিতায় এবং মানবতার ডাক সমাজকল্যাণ সংগঠনের আয়োজনে।
সভায় উপস্থিত ছিলেন মানবতার ডাক সমাজকল্যাণ সংগঠনের সভাপতি, সংগঠনের সকল সদস্য, সাংবাদিক, এনজিও কর্মী, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ইউনেস্কো ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর গবেষণার প্রতিবেদন “নিষ্ক্রিয়তার মূল্য” থেকে প্রাপ্ত তথ্য শিক্ষকদের মাঝে ছড়িয়ে দেওয়া। এ প্রতিবেদনে শিক্ষায় ঝরে পড়ার ফলে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব তুলে ধরা হয়েছে। কর্মশালায় শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণ, তার কুফল এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়।
ভবিষ্যতে বিভিন্ন বিদ্যালয়ে অভিভাবক সভার মাধ্যমে এসব কুফল তুলে ধরা হবে, যাতে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা সম্ভব হয়।