বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ৪ই অক্টোবর রোজঃ-শনিবার
শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের “ইছবপুর হযরত শাহ্ গাউছ আলী ইয়ামনি (রহঃ) এতিমখানা ও সামছুন্নাহার হাফিজিয়া মাদ্রাসা” ও সংলগ্ন পার্শ্ববর্তী রাস্তা পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা সমন্বয় কমিটি, জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও রাস্তার কাজ দ্রুত সংস্কারের জন্য জেলা প্রশাসনসহ বর্তমান সরকারের বিভিন্ন পর্যায়ে দাবী হিসেবে তুলে ধরবেন বলে আশ্বাস প্রদান করেন ৷