বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ২৫শে সেপ্টেম্বর রোজঃ-বৃহস্পতিবার সকাল ১১/০০ঘটিকায়
শারদীয় দুর্গাপূজা শুধু দেবীর পূজা নয়, এটি মানুষে মানুষে আনন্দ ভাগ করে নেওয়ার উৎসব। সেই আনন্দকে আরও বহুমাত্রিক করতে মানবতার কল্যাণে নিবেদিত সাউথ লন্ডন ফাউন্ডেশন এগিয়ে এলো শ্রীমঙ্গলের সার্বজনীন দুর্গাবাড়ির নাটমন্দিরে।
উপহার বিতরণ অনুষ্ঠানে উৎসবের আবহে মিলেমিশে গেল ভ্রাতৃত্ব, সাম্য আর ভালোবাসার বার্তা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ লন্ডন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সমন্বয়ক আলফাজ উদ্দীন, নির্মাই শিববাড়ির সাধারণ সম্পাদক দেবাশীষ ধর পার্থ, ব্যবসায়ী নিতাই দেব, দেশ কম্পিউটারের স্বত্বাধিকারী শাহ জাবের উদ্দীন আহমেদ ও জেলা শ্রমিক নেতা বাবলু ঠাকুর।
আলফাজ উদ্দীন আবেগঘন কণ্ঠে বলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহিন আহমেদ চৌধুরী ও সম্পাদক সাজন মিয়াকে ধন্যবাদ জানাই।
সাউথ লন্ডন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সমন্বয়ক ও নির্মাই শিববাড়ির সাধারণ সম্পাদক দেবাশীষ ধর পার্থ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসবের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার এই উদ্যোগ মানবতার বন্ধনকে আরও দৃঢ় করেছে। শারদীয় দুর্গোৎসবের এই মহতী আয়োজনে উপহার শুধু বস্তুগত দান নয়, বরং ছড়িয়ে দিয়েছে ভালোবাসা, সহমর্মিতা আর একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি।