শ্রীমঙ্গলে আনসার-ভিডিপির মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ১৮ই সেপ্টেম্বর রোজঃ-বৃহস্পতিবার
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালীঘাট ইউনিয়ন পরিষদ হলরুমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২৫ প্রথম ধাপে ৫০ জন পুরুষ এবং ২৮ জন নারী সদস্যদের অংশগ্রহণ ১০ দিন মেয়াদী প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইসলাম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব তোফায়েল আহমেদ,
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।
এছাড়াও উপস্থিত ছিলেন জনাবা রুনা চৌধুরী উপজেলা প্রশিক্ষিকা,
সঞ্জয় দেব, প্রশাসনিক কর্মকর্তা, কালিঘাট ইউনিয়ন পরিষদ।
মোঃ আহছানউল্লাহ সুমন পিভিএম,
৬ নং ওয়ার্ড দলনেতা
এবং কালীঘাটি ইউনিয়নের দলনেতা দলনেত্রী এবং প্লাটুন কমান্ডার।
প্রধান অতিথির বক্তব্যে
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বলেন, দেশ মাতৃকার সেবায় এই প্রশিক্ষণ থেকে প্রশিক্ষণ নিয়ে ভিডিপি সদস্যগণ নিজ এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করবে এবং ব্যক্তি জীবনে আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবে। তিনি আসন্ন দূর্গাপুজার তাদের নিষ্টার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। আনসার বাহিনীর যখন যে নির্দেশ আসবে সে মোতাবেক ভিডিপি সদস্য-সদস্যরা দেশমাতৃকার সেবায় নিয়োজিত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ