বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের জৈন্তা ছড়া এলাকায় শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ঢাকা জাতীয় বার্ন হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় বশির মিয়া ও তার পুত্র রেদোয়ান আহমদ মৃত্যুবরন করেন।
আজ ২৭শে সেপ্টেম্বর পিতা ও ছেলের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। একই সময়ে গুরুতর আহত মায়ের (রেদওয়ানের মা ) অবস্থাও আশঙ্কাজনক। যে কোন সময় অপ্রত্যাশিত কোন কিছু ঘটে যেতে পারে বলে ধারণা করছে স্বজনরা। তাদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।