মোমিন আলি লস্কর বারুইপুর:-কৃষকদের স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আজ সকাল 10 টা বারুইপুর হরিহরপুর শাখার উদ্যোগে মালঞ্চ মাহীনগরের ওম ভবনে অনুষ্ঠিত হল কৃষিঋণ শিবির। এই কর্মসূচিতে স্বল্প সুদে কৃষি ঋণ প্রদানের পাশাপাশি এসএইচজি ফাইন্যান্স, কিষান ক্রেডিট কার্ড, কোল্ড স্টোরেজ, রাইস মিল, অয়েল মিল ও ক্ষুদ্র শিল্পের জন্য আর্থিক সহায়তা সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি ৩০ টি গ্রুপদেরকে লোন প্রদান করা হল। সেন্ট্রাল ব্যাংক মূলত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে দীর্ঘদিন দিয়ে জোর দিয়ে আসছেন APY , PMSBY, PMJJBY, PMJDY, এমন গুরুত্বপূর্ণ যোজনার মধ্যে দিয়ে মানুষের জীবনের ত্বরান্বিত করা সম্ভব বলে মনে করছেন ব্যাংকের আধিকারিক । আঞ্চলিক প্রধান পি শ্রীনিবাস বলেন সেন্ট্রাল ব্যাংক ছোট থেকে বড় সমস্ত ধরনের মানুষের পাশে থাকতে উদ্যোগ নিয়েছেন বিগত দিনের মতো আজ কৃষক থেকে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের হাতে আমরা এই লোন প্রদান করলাম।
লোন প্রাপক কয়েজন মহিলা বলেন এই লোন নিয়ে আমার স্বামীর রিকশা ভ্যান কিনে দিয়েছি কেউ তো বলেন আবার টোটো কিনে দিয়েছি আমাদের অনেক আর্থিকভাবে সহযোগিতা হয়েছে আমরা এই অত্যন্ত আনন্দিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিহরপুর পঞ্চায়েত প্রধান হাবিবুর রহমান বৈদ্য, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আঞ্চলিক প্রধান পি. শ্রীনিবাস , AGM জোনাল কলকাতা মনোজ কুমার, হরিহরপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার সপ্তর্ষি দাস,
সংগ্রামপুর ব্রাঞ্চ ম্যানেজার সুশোভন হালদার।বারুইপুর ব্যাংক ম্যানেজার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।