বরিশাল-১ আসন তৃতীয় বারের মতো এমপি নির্বাচিত হলেন এম জহির উদ্দিন স্বপন

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি।
ছবিঃ ক্যাপশন।
গৌরনদী-আগৈলঝাড়া নিয়ে গঠিত বরিশাল-১ আসনে তৃতীয় বার বিপুল ভোটের ব্যবধানে তৃতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হলেন বিএনপি’র মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন। প্রতিদ্বন্দির প্রার্থীর সাথে এম জহির উদ্দিন স্বপন ৫৪ হাজার ৩৫৮ ভোটের ব্যাবধানে বিজয়ী হয়েছেন।
১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়পারপারসনের সাবেক উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এম. জহির উদ্দিন স্বপন এর ফলাফল ঘাষণার পরে বৃহস্পতিবার রাতে আমাদের সময়কে বলেন এই ঐতিহাসিক বিজয়কে জনগনের উদ্যেশ্যে উৎসর্গ করেন। এসময় তিনি বলেন – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র চেয়াম্যান ও দলের প্রধান ও নীতিনির্ধারক তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন তার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় অংশ নিয়ে ভোটের মাধ্যমে বিজয় করেছে দেশবাসী। এসময় সরকারী কর্মকর্তা, দলীয় নেতা কর্মী, মিডিয়া কর্মী, নির্বাচনী কাজে নিয়োজিত সকল আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে দেশের উন্নয়নে তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের জন্য সকলের সহেযোগীতা কামনা করেন তিনি। প্রথম একশদিনে তিনি গ্রামীন অবকাঠমো উন্নয়ন এর সাথে সাথে বরিশাল -১ আসনের গৌরনদী-আগৈলঝাড়া মাদক. দূর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করবেন তিনি।

বরিশাল -১ আসনে এম. জহির উদ্দিন স্বপন এর সাথে প্রতিদ্বন্দিতা করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বরিশাল জেলা জামায়াত কর্মপরিষদের সদস্য হাফেজ কামরুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: রাসেল সরদার, জাতীয় পার্টির প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী এবং স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

আগৈলঝাড়ার সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত বেসরকারী ফলাফলে বিএনপি’র প্রার্থী এম জহির উদ্দিন স্বপন পেয়েছেন ৪০৭৬৮ভোট, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বরিশাল জেলা জামায়াত কর্মপরিষদের সদস্য হাফেজ কামরুল ইসলাম খান দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১৫১১৬ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: রাসেল সরদার হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৭৫৫ ভোট। জাতীয় পার্টির (মঞ্জু) প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী সাইকেল প্রতীকে পেয়েছেন ৬৩০ ভোট। স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান ফুটবল প্রতীকে পেয়েছেন ২২১৫১ ভোট।

অপরদিকে গৌরনদী উপজেলা সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো: ইব্রাহীম ঘোষিত ফলাফলে বিএনপি’র প্রার্থী এম জহির উদ্দিন স্বপন পেয়েছেন ৫৮৬৫০ ভোট, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বরিশাল জেলা জামায়াত কর্মপরিষদের সদস্য হাফেজ কামরুল ইসলাম খান দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২৯৯৪৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: রাসেল সরদার হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩০০৫ ভোট। জাতীয় পার্টির (জেপি) প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী সাইকেল প্রতীকে পেয়েছেন ১০৯৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান ফুটবল প্রতীকে পেয়েছেন ২০৮৫৭ ভোট।
দুই উপজেলায় নিয়ে সর্বমোট ধানেরশীষ প্রতীক পেয়েছে ৯৯৪১৮ ভোট, দাড়িপাল্লা ৪৫০৬০ ভোট, হাতপাখা ৬৭৬০ ভোট। সাইকেল ১৭২৫ ভোট, ফুটবল পেয়েছে ৪৩০০৮ ভোট।

প্রসংগত, এমপি জহির উদ্দিন স্বপন ষষ্ঠ জাতীয় সংসদ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। এ বিজয়ের মাধ্যমে তিনি তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

 

বার্তা প্রেরক
মোঃ জহিরুল ইসলাম সবুজ
আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশাল।

শেয়ার করুনঃ